Archive for October 28th, 2011

October 28th, 2011

গ্রিসকে ইউরোজোনে নেয়া ভুল হয়েছে :সারকোজি

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, গ্রিসকে ইউরোজোনে প্রবেশ করতে দেয়া ভুল হয়েছিল। ইইউর সদস্য রাষ্ট্রগুলো যখন গ্রিসকে উদ্ধারের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, তখন সারকোজির একই মন্তব্য দেশগুলোর মধ্যে উত্তেজনা ছড়াবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে সারকোজি বলেন, গ্রিসকে একক মুদ্রা ইউরোর আওতায় আনা ঠিক হয়নি, কারণ এ জোটে ঢোকার জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক সচ্ছলতা গ্রিসের ছিল না। এদিকে ইউরোজোনের ঋণ সংকট দূরীকরণের জন্য ইউরোপের নৃেতবৃন্দ ব্রাসেলসে একটি চুক্তির ব্যাপারে একমত হওয়ায় বিশ্ব পুঁজিবাজারে তেজীভাব দেখা গেছে। ডলারের বিপরীতে ইউরোর দাম আরো বেড়ে গেছে। নতুন পরিকল্পনার ব্যাপারে বিনিয়োগকারীরা ইতিবাচক মত প্রকাশ করেছেন। ইউরোজোনকে উদ্ধারের জন্য তহবিল বাড়িয়ে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার করা হয়েছে। এমন প্রশ্ন দেখা দিয়েছে, কীভাবে ঐ তহবিলে টাকা দেয়া হবে এবং কীভাবে ব্যাংকগুলো পুঁজি বাড়াবে।

তিন বছরের অর্থনৈতিক মন্দার পর গ্রিস ঋণে জর্জরিত হয়ে পড়ে। বিশেষজ্ঞরা জানান, গ্রিসের অর্থনৈতিক সংকট ইউরোজোনের অন্যান্য দেশের অর্থনীতিকে মারাত্মক ক্ষতি করতে পারে। তারই পরিপ্রেক্ষিতে ইউরোপের নেতৃবৃন্দ গ্রিসের ঋণ সংকট মোকাবিলার জন্য একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়। গ্রিসের প্রধানমন্ত্রী এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর আমাদের জয় হয়েছে। গ্রিসকে উত্পাদনশীল করতে আমরা কঠোর পরিমশ্র করে যাব। তবে অনেকে বলেছেন, ইউরোজোনের অর্থনীতিকে জাগিয়ে তুলতে আরো অনেক কিছু করতে হবে। সংকটের সমাধান হয়ে গেছে তা এখনই বলা যাবে না। এদিকে পথের সূচনা বলা যেতে পারে। গ্রিসকে নিজের পায়ে দাঁড়াতে আরো কয়েক বছর লেগে যাবে।