Archive for ‘পড়াশোনা’

June 16th, 2011

 জাপানের মনবুকাগাকাশো বৃত্তি

জাপান সরকার ২০১২ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে বৃত্তি দেবে। আবেদন করতে হবে আগামী ৩ মের মধ্যে। জাপান সরকার স্পেশালাইজড ট্রেনিং কলেজ, আন্ডার গ্র্যাজুয়েট, কলেজ অব টেকনোলজি, রিসার্চ মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করবে। এই বৃত্তি পেতে আগ্রহী প্রার্থীদের জাপানি ভাষা শেখার ইচ্ছা থাকতে হবে। এই বৃত্তির জন্য শুধু বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। তা ছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থতার প্রমাণ থাকতে হবে। বৃত্তির জন্য পূর্ণ বিবরণীসহ আবেদন করতে হবে ইংরেজিতে সাদা কাগজে। প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, সনদ এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আবেদনকারীকে আবেদন খামের ওপর যে বিষয়ে বৃত্তির জন্য আবেদন করছেন, তা উল্লেখ করতে হবে। মনবুকাগাকাশো বৃত্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moedu.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষা মন্ত্রণালয় নির্বাচিত প্রার্থীদের তালিকা জাপান দূতাবাসে পাঠাবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জাপান দূতাবাস কর্তৃক আয়োজিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এই বৃত্তি-সংক্রান্ত আরও তথ্য জাপান দূতাবাসের শিক্ষাবিষয়ক উপদেষ্টা মিসেস তামি রহমান ও হাসিনা ফেরদৌসীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যাবে। ফোন নম্বর: ৮৮১০০৮৭।
আবেদনপত্র ‘নাজমুল হক খান, উপসচিব (বৃত্তি), কক্ষ নম্বর: ১৭০৬, ভবন নম্বর: ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ১০০০। ফোন: ৭১৬৫০৩২’ বরাবর পৌঁছাতে হবে।