মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে ‘আইডিয়া চোর’ বলেই জানতেন অ্যাপলের সহপ্রতিষ্ঠা স্টিভ জবস। এ ছাড়া তিনি গুগল উদ্ভাবিত অ্যান্ড্রয়েডের ওপর যারপরনাই ক্ষুব্ধ ছিলেন। তিনি মনে করতেন, প্রযুক্তির ইতিহাসের সবচেয়ে বড় ‘চুরি’ এই অ্যান্ড্রয়েড। এটাই ছিল তাঁর ক্ষোভের মূল কারণ। আমৃত্যু তিনি বিশ্বাস করতেন, নির্মাতাপ্রতিষ্ঠান গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করেছে আইফোনের অপারেটিং সিস্টেম নকল করে। অ্যান্ড্রয়েডের ব্যাপারে তাঁর এই মনোভাব জীবনের শেষ দিন পর্যন্ত বহাল ছিল। তিনি চেয়েছিলেন যেকোনো মূল্যে অ্যান্ড্রয়েডকে ধ্বংস করে দিতে।
২৪ অক্টোবর স্টিভ জবসের বহুল আলোচিত ও প্রতীক্ষিত আত্মজীবনী গ্রন্থ প্রকাশিত হবে। সেই গ্রন্থের কিছু চুম্বক অংশ হাতে এসেছে বার্তা সংস্থা এপি ও হাফিংটন পোস্ট নামের একটি পত্রিকার মাধ্যমে। সেই চুম্বক অংশগুলো শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইট ও বার্তা সংস্থার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে কিছু বিষয়ে বিশেষত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কে স্টিভ জবসের চিন্তাভাবনা ও মনোভাব ফুটে উঠেছে।
অ্যান্ড্রয়েড একটি ‘চুরির পণ্য’
স্টিভ জবস মনেপ্রাণেই বিশ্বাস করতেন অ্যান্ড্রয়েড একটি ‘চুরির পণ্য’। গুগল এই চুরিটা করেছে আইফোন অপারেটিং সিস্টেম (আইওএস) থেকে। তিনি অ্যান্ড্রয়েডকে চরমভাবে ঘৃণা করতেন। তিনি বলেছিলেন, ‘দরকার হলে আমি অ্যান্ড্রয়েডকে পৃথিবী থেকে বিদায় করতে অ্যাপলের রিজার্ভ ৪০০ কোটি ডলারের পুরোটাই খরচ করব।’
সম্প্রতি অ্যাপলের সঙ্গে অ্যান্ড্রয়েড নিয়ে বিভিন্ন মোবাইল-প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন স্যামসাং, মটোরোলা, এইচটিসির বিভিন্ন দেশে আইনি লড়াই চলছে। তবে মজার ব্যাপার হচ্ছে, অ্যাপল এখনো অ্যান্ড্রয়েড নিয়ে গুগলের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেয়নি। স্টিভ জবস তাঁর আত্মজীবনী লেখক ওয়াল্টার ইসাকসনকে বলেছিলেন, তিনি যেকোনো মূল্যে অ্যান্ড্রয়েডের কবল থেকে রেহাই চান। তিনি বলেছিলেন, ‘আমি অ্যান্ড্রয়েডকে ধ্বংস করে ছাড়ব। কারণ এটি একটি চুরির পণ্য। এর বিরুদ্ধে ‘থার্মোনিউক্লিয়ার’ যুদ্ধেও আপত্তি নেই আমার।’ জবস ইসাকসনকে বলেন, ‘গুগল অ্যাপলের আইডিয়া মেরে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করেছে। এখন কেউ যদি এর বিরুদ্ধে লড়াই বন্ধ করার জন্য আমাকে পাঁচ বিলিয়ন ডলারও ঘুষ প্রস্তাব দেয়, তা-ও আমি প্রত্যাখ্যান করব। আমি শুধু অ্যান্ড্রয়েড নামের এই প্রতারণার শেষ দেখতে চাই।’ তবে অ্যান্ড্রয়েডের বিরুদ্ধে এই মনোভাব পরিবর্তনের জন্য কেউ তাঁকে ঘুষের প্রস্তাব দিয়েছিল কি না, ইসাকসনের কাছে জবস তা পরিষ্কার করেননি।
বিল গেটস সম্পর্কে স্টিভ জবস
বিল গেটসকে একেবারেই পছন্দ করতেন না স্টিভ জবস। তিনি মনে করতেন গেটস যা কিছু করেছেন, সবই অন্যের আইডিয়া চুরি করে। বিল গেটস সম্পর্কে জবসের ধারণা ছিল, ‘এই লোকটি আসলে একজন অচিন্তাশীল ব্যক্তি।’ তিনি বলতেন, ‘তাঁর কাজই হচ্ছে, নির্লজ্জের মতো অন্যের আইডিয়া মেরে দেওয়া।’
বার্তা সংস্থা এপির বিশ্লেষণ থেকে জানা যায়, বিল গেটসকে অপছন্দ করতেন বলেই তাঁর আমন্ত্রণে কোনো প্রকার দাতব্য কার্যক্রমে অংশ নেননি জবস। তিনি বলেছিলেন, বিল গেটস খুব ভালো করেই জানেন, তিনি অন্যের আইডিয়া মেরে দিয়েছেন। তাই তাঁর মধ্যে সব সময় একটা খচখচানি কাজ করে। আর সে কারণেই দানে তাঁর এত আগ্রহ।
অন্যদিকে বিল গেটস কিন্তু জবসকে তাঁর প্রাপ্য সম্মান সব সময় দিয়ে এসেছেন। ২০০৭ সালে একটি অনুষ্ঠানে বিল গেটস স্টিভ জবসকে ব্যক্তিগত কম্পিউটারের উদ্ভাবনকারী হিসেবেই অভিহিত করেছিলেন। জবস কিন্তু সেই প্রতিদান দেননি কখনোই।
বারাক ওবামা সম্পর্কে জবস
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার নির্বাচনী প্রচারের দায়িত্ব নিতে চেয়েছিলেন স্টিভ জবস । তিনি ওবামাকে প্রস্তাব দিয়েছিলেন অ্যাপলের কমিউনিকেশন উইং ওবামার নির্বাচনী প্রচারের দায়িত্ব পেতে আগ্রহী। ওবামার তত্কালীন প্রধান কৌশল প্রণয়নকারী ডেভিড অ্যাক্সেলরডের কারণেই সেই দায়িত্ব পাননি জবস। তবে মৃত্যুর আগেও তাঁর ইচ্ছা ছিল ওবামার ২০১২ সালের নির্বাচনী প্রচারের দায়িত্বটি তিনিই পাবেন।
২০১০ সালে বারাক ওবামার সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল জবসের। সেখানে ওবামার মুখের ওপরই একটি অপ্রিয় কথা বলে ফেলেছিলেন জবস। তিনি ওবামাকে বলেছিলেন, ‘আমি আপনার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার কোনো লক্ষণ দেখছি না।’
অন্যান্য বিষয়ে জবস
বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতো করেই ভাবতেন স্টিভ জবস। ২০০৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে মৃত্যু তাঁর চিন্তাভাবনার অনেকটাই আচ্ছন্ন করেছিল। জীবন সম্পর্কে তিনি ইসাকসনকে বলেছিলেন, ‘প্রতিটি মানুষই খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে। কেউ জানে না কত দিনের জন্য আসলে আমরা পৃথিবীতে থাকার অধিকার পেয়েছি। তবে এই সময়ের মধ্যে অনেকেই ভালো কিছু কাজ করে।’ নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি, তরুণ বয়সেই কিছু ভালো কাজ করার সুযোগ আমি পেয়েছিলাম।’
জবস চেয়েছিলেন, তাঁর সন্তানেরা তাঁকে ভালোভাবে জানুক। স্বভাবে নিভৃতচারী জবস সে কারণেই আত্মজীবনীর ব্যাপারে উত্সাহী ছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি চাই আমার সন্তানেরা ভালো করে জানুক, আমি পুরো জীবনে কী করেছি। কীভাবে এই জায়গায় এসেছি।’
বিল গেটসকে ‘আইডিয়া চোর’ বলতেন স্টিভ জবস
সেই ডাক্তারকেই বিয়ে করলেন মমতাজ
আবারও বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও সরকারদলীয় এমপি মমতাজ। দীর্ঘদিন তারই হাসপাতালের ডাক্তার চঞ্চলের সঙ্গে প্রেমের পর তাদের বিয়ে হয়। পাত্রের পুরো নাম ডা. মো. মঈন হাসান চঞ্চল। তিনি মানিকগঞ্জ সদরের মমতাজ চক্ষু হাসপাতালের আবাসিক চিকিৎসক। চঞ্চলের বাবা ডা. মোস্তাফিজুর রহমান ও মা ডা. জাহানারা বেগম যশোর শহরে লাল দিঘীর পাড়ে অবস্থিত সালেহা ক্লিনিকের মালিক। চঞ্চলের বাবা-মা’র সম্মতিতে আয়োজন করেই এ বিয়ে হয়েছে। গতকাল মোস্তাফিজুর রহমান বলেছেন, বিয়ের পর চঞ্চল-মমতাজ যশোরে একবার এসেছেন। বিয়ের আগেও একবার এসেছিল। তিনি বলেন, ওরা একে অন্যকে পছন্দ করে বিয়ের পিঁড়িতে বসেছে। আমরাও তা মেনে নিয়েছি। মমতাজের আগের স্বামী মানিকগঞ্জের পৌর মেয়র রমজান আলীর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিভোর্স হয়। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের বিয়ে হয়। জানা গেছে, মমতাজের প্রথম স্বামী ছিল বিখ্যাত গায়ক রশিদ বয়াতি এরপর মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান রমজান আলীর সঙ্গে বিয়ে হয় মমতাজের। তবে চঞ্চলেরও এটা দ্বিতীয় বিয়ে। চঞ্চলের ছোট দুই বোন চৈতি ও চন্দ্রা ঢাকার উত্তরার একটি বেসরকারি মেডিকেলে পড়াশোনা করতেন। গত বছর নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত চৈতির বিয়েতে নিমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন মমতাজ। চঞ্চলের পূর্ব পরিচিত ও দীর্ঘদিনের বান্ধবী মমতাজের সঙ্গে ওই বিয়ের দিনগুলোতে অতিমাত্রায় ঘোরাঘুরি করেছিলেন দুজন। একপর্যায়ে চঞ্চলের বাবা বলেন ‘তোমরা যে দুজন খুব বেশি ঘোরাঘুরি করছো তাতে লোকজন কানাঘুষা করছে। তোমরা বিয়ে করবে কিনা বলো? এভাবেই কথাবার্তার শুরু তারপর বিয়ে হয়। চঞ্চলের মা তার একজন ঘনিষ্ঠ প্রতিবেশীকে জানিয়েছেন ‘এবারের ঈদে যশোরে অনুষ্ঠান করার কথা ছিল। কিন’ ঢাকায় মমতাজের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় মমতাজ আসতে পারেননি।’ ১৯৮৯ সালে এসএসসি ও ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর যশোর ছাড়েন চঞ্চল। বাজিতপুরের বেসকারি জহিরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেছেন ১৯৯৬ সালে। অধ্যয়নরত অবস্থায় সহপাঠী ও জহিরুল ইসলামের সম্পর্কের নাতনিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। চঞ্চলের ডা. বাবা এটা মেনে নেননি প্রথমে তবে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঢাকায় আবারও বিয়ে হয়। ওই বিয়েতে আমন্ত্রিত একজন অতিথি মানবজমিনকে নিশ্চিত করেছেন প্রথম বিয়ের কথা। কিছুদিন পর লন্ডনে উচ্চতর ডিগ্রির জন্য গেলে সেখানে কিছুদিন থাকার পর বিবাহ বিচ্ছেদ ঘটে। চঞ্চল ফিরে আসেন দেশে। এরপর কয়েক বছর ধরে চঞ্চলের বাবা-মা নতুন একটা মেয়ে খুঁজছিলেন ছেলের সঙ্গে বিয়ে দেয়ার জন্য। এমনই একজন মানবজমিনকে জানিয়েছেন ক’দিন আগে আমি গিয়েছিলাম চঞ্চলের মায়ের কাছে একটা পাত্রীর সন্ধান নিয়ে। তখনই ডা. জাহানারা জানান মমতাজের সঙ্গে তার ছেলের বিয়ের কথা।
ওদিকে কলকাতা প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গের বহরমপুরের আদালতে মমতাজের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা চলছে। ভারতে গান গাওয়ার জন্য তিনি জনৈক শক্তিশঙ্কর বাগচীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার কাছ থেকে কয়েক দফায় ২ লাখ রুপিও নিয়েছিলেন। কিন’ শর্ত অনুযায়ী তিনি কোন অনুষ্ঠানে অংশ না নেয়ায় তার বিরুদ্ধে মামলা করেন শক্তিশঙ্কর বাগচী। তবে নিম্ন আদালত থেকেই ২০১০ সালে মমতাজ জামিনের আবেদন করেন। এই সময় তার সঙ্গে বহরমপুর গিয়েছিলেন ডা. মঈন। তিনিই মমতাজের হয়ে আইনজীবী নিয়োগ করেছিলেন এবং সমস্ত বিষয়টি তদারক করেছিলেন। এরপর কলকাতা হাইকোর্ট তার জামিন খারিজ করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়। সমপ্রতি কলকাতা হাইকোর্ট থেকে এক নির্দেশে মমতাজের নামে ভারতে আসার মালটিপল ভিসা ইস্যু করা হলে তা বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রককে। একমাত্র মামলায় হাজিরা দেয়ার শর্তেই তার নতুন করে ভিসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মায়ের মৃত্যুর আড়াই মাস পর শিশুর জন্ম!
মায়ের মৃত্যু হয়েছে প্রায় আড়াই মাস আগে। কিন্তু এই দীর্ঘসময় পর সেই মৃত মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়ে পৃথিবীর আলো দেখেছে এক নবজাতক। বিরল এই ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের। তাওম হাসপাতাল নামের একটি চিকিৎসা কেন্দ্রের একদল ডাক্তার মাত্র কয়েকদিন আগে সার্জারির মাধ্যমে ওই নবজাতককে তার মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় বের করেন। ভ্রুণ থেকে শুরু করে তার বয়স এখন ৭ মাসে। বর্তমানে তাকে হাসপাতালে ইনকিউবেটরে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গালফ নিউজ এই খবর দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমটি জানায়, মস্তিস্কের সমস্যাজনিত কারণে অন্তঃসত্ত্বা ওই মহিলার মৃত্যু হয়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তাররা দেখেন তার জরায়ুতে থাকা ভ্রুণটি জীবিত। তখন তারা তাকে লাইফ সাপোর্টে রাখেন। মাতৃগর্ভস্থ ভ্রুণটিকে জীবিত রাখতে তারা নিয়মিত রক্ত এবং অঙিজেন সরবরাহ করেন। ভ্রুণটির বয়স ৭ মাস পূর্ণ হওয়ার পর ডাক্তাররা সার্জারীর মাধ্যমে তাকে মায়ের পেট থেকে বের করে আনেন। এ ধরণের ঘটনা সংযুক্ত আরব আমিরাতে এই প্রথম এমনকি বিশ্বেও এ ধরণের ঘটনা বিরল। এটিকে দেশটির স্বাস্থ্যসেবা প্রযুক্তির উন্নতি হিসেবেই দেখা হচ্ছে। নবজাতকের মাকে গত সপ্তাহে দাফন করা হয়।
হানিফসংকেতের ‘কর্মফলের মর্মকথা’
প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেঘ নাটক ‘কর্মফলের মর্মকথা’। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বেশ কয়েক বছর ধরেই ঈদ উপলক্ষে তিনি এটিএন বাংলার জন্য বিশেষ নাটক নির্মাণ করছেন।
‘কর্মফলের মর্মকথা’ নাটকের কাহিনি অনেকটা এরকম- একজন অসত্ ব্যক্তি অর্থ আয়ের জন্য নানান পন্থা অবলম্বন করেন এবং এই অবৈধ অর্থ দিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান এবং ভবিষ্যতে আরও ক্ষমতাবান হওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেন। এই কাজে তিনি তার পরিবারের সদস্যদেরও নিয়োজিত করেন কিন্তু বাধ সাধেন তার স্ত্রী। এই নিয়ে অসত্ এই গৃহকর্তার সঙ্গে পরিবারের সদস্যদের ঘটতে থাকে নানান ঘটনা। নাটকের শেষে তার কর্মফলের মধ্য দিয়ে একটি চমত্কার বক্তব্য তুলে ধরা হয়। নাটকটিতে এই প্রভাবশালী ব্যক্তির চরিত্রে এটিএম শামসুজ্জামান ও তার স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। এ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা- তানিয়া আহমেদ, মীর সাব্বির, সাজু খাদেম, আরফান ও মম। এ ছাড়াও রয়েছেন আফজাল শরীফ, মহিউদ্দিন বাহার, সুভাশিষ ভৌমিক, নজরুল ইসলাম, পুতুল, মতি, রবিন, ফরিদসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু ও কণ্ঠ দিয়েছেন কমল ও রিয়াদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। এটিএন কর্তৃপক্ষ জানায়, সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেতের নাটক দেখা যাবে শুধুমাত্র এটিএন বাংলায়।
নাটকটি প্রসঙ্গে ফাগুন অডিও ভিশন কর্তৃপক্ষ জানান, ‘প্রতি ঈদের মতোই শুধু স্বাভাবিক হাস্যরস আর ভাড়ামিপূর্ণ গল্প থাকছে না আমাদের নাটকে। সবমিলিয়ে সময়কে ধারণ করে উপযোগী গল্প নিয়েই এবারের নাটকটি নির্মাণ করা হয়েছে।’
একই দিনে বিশ্বের ২৫টি দেশে মুক্তি পাবে ‘লালটিপ’
স্বপন আহমেদ পরিচালিত প্রথম ছবি ‘লালটিপ’। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসেও এটিই প্রথম ছবি, যা একই দিনে বিশ্বের ২৫টি দেশে মুক্তি পাবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ফ্রান্স ও বাংলাদেশ। এতে আমাদের দেশের শিল্পীরা যেমন অভিনয় করেছেন, তেমনি আছেন ফ্রান্সের শিল্পীরাও। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্যারিস, থাইল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয়েছে।
ছবিটির অধিকাংশ শুটিং হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এতে ফ্রান্সের কয়েকজন জনপ্রিয় শিল্পীও অভিনয় করেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি প্রদর্শনের জন্য ফ্রান্সসহ কয়েকটি দেশের পরিবেশকরা যুক্ত হয়েছেন ছবিটির সঙ্গে। এটি নির্মাণের জন্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত সব সহযোগিতা করছে ফ্রান্স। বলা যায়, এ ছবিটি দিয়েই আন-র্জাতিক বাজারে এই প্রথম প্রবেশ করছে বাংলাদেশ। এজন্যই বলা হচ্ছে ‘লালটিপ’ই বাংলাদেশের প্রথম আন-র্জাতিক চলচ্চিত্র। এ ছবির কাহিনী গড়ে উঠেছে দুই প্রবাসী বাঙালিকে ঘিরে। এর একজন প্রবাসী নারী এবং অন্যজন বাংলাদেশের ছেলে, যিনি চাকরিসূত্রে ফ্রান্সে যান। ছবিটির মধ্য দিয়ে পরিচালক প্রবাসী বাঙালি কমিউনিটির একটি মেয়ের দ্বৈতসত্তাকে সামনে আনতে চেয়েছেন।
এবার খোলামেলা শয্যাদৃশ্যেও
কারিশমা কাপুর
‘ডেঞ্জারাস ইশক’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। জানা গেছে, ছবিটিতে সহ-তারকা মডেল ও অভিনেতা রাজনেশ ডুগালের সঙ্গে চুমুর দৃশ্য, শয্যাদৃশ্য সহ বেশ কয়েকটি খোলামেলা দৃশ্যে অভিনয় করবেন কারিশমা। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিক্রম ভাট পরিচালিত ছবিটিতে কারিশমার বিপরীতে রয়েছেন তার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রাজনেশ। ছবির কাহিনীর প্রয়োজনেই বেশ কয়েকটি খোলামেলা দৃশ্যে কারিশমার সঙ্গে অভিনয় করতে হবে তাকে।ব্যাপারটা রাজনেশকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে- এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বিক্রম বলেছেন, যথেষ্ট শৈল্পিকভাবেই দৃশ্যগুলো ধারণ করা হবে। দৃশ্যগুলো ধারণের সময় কারিশমা, রাজনেশ, আমি এবং ক্যামেরাম্যান ছাড়া আর কেউই উপস্থিত থাকবেন না।এদিকে জানা গেছে, সবাইকে অবাক করে দিয়ে কারিশমাও রাজি হয়ে গেছেন এ ধরনের দৃশ্যে অভিনয় করতে। এ প্রসঙ্গে বিক্রম বলেছেন, ছবির স্ক্রিপ্ট পড়ার সময়ই এ ধরনের দৃশ্যে অভিনয়ের বিষয়টা জেনে গিয়েছিলেন কারিশমা। তিনি সবকিছু জেনে-শুনেই এ ছবিতে কাজ করতে রাজি হয়েছেন।উল্লেখ্য, চুমুর দৃশ্যে অভিনয় কারিশমার জন্য এটাই প্রথম না। এর আগে ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে আমির খানের সঙ্গে তার চুমুর দৃশ্যটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। তবে এবারই প্রথম বেশ খোলামেলা হয়ে শয্যাদৃশ্যে অভিনয় করছেন তিনি।
খাদ্য হিসেবে পোকা
পোকা
মহাকাশচারীদের জন্য খাদ্য হিসেবে পোকার ব্যবস্থা করলে কেমন হয়? চীন মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাবে কবে? গ্যালাক্সি বা ছায়াপথের সৃষ্টির রহস্য কী? ১৮ থেকে ২৫ জুলাই জার্মানির ব্রেমেন শহরে প্রায় ৭০টি দেশের ৪,০০০-এরও বেশি বিজ্ঞানী এমন অনেক বিষয় সম্পর্কে আলোচনা করলেন। ‘কসপার ২০১০’-এ গণ্যমান্য বিজ্ঞানীরা, সম্মেলনের আনুষ্ঠানিক নাম ‘সিওএসপিএআর অ্যাসেমব্লি’। ব্রেমেনে ৩৮তম এই সম্মেলনে অংশ নেন বাংলাদেশের মহাকাশ বিজ্ঞানী তানভির ফারুক, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সাইনটিস্ট হিসেবে মার্কিন মহাকাশ সংস্থা ‘নাসা’র সঙ্গে একটি প্রকল্পে কাজ করছেন তার কাজ পৃথিবীর বুকে বসে মাধ্যাকর্ষণ-বিহীন পরিবেশ তৈরি করার কঠিন কাজ নিয়ে। অথচ দূরপাল্লার মহাকাশ অভিযানে মানুষ পাঠাতে হলে এই পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। কেমন খাবার খেতে হবে ভবিষ্যতের মহাকাশচারীদের ব্রেমেনের সম্মেলনে যে বিষয়টি সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হলো দূরপাল্লার মহাকাশ অভিযানে মানুষের খাদ্যের সংস্থান। সব খাদ্য পৃথিবী থেকে বহন করে নিয়ে গেলে মহাকাশযানের ওজন ও আয়তন বাড়াতে হবে। জাপানের বিজ্ঞানীরা মহাকাশচারীদের জন্য পোকা-মাকড় থেকে খাদ্য তৈরি করেছেন। তাদের দাবি, এই খাদ্য অত্যন্ত স্বাস্থ্যকর ও সুস্বাদু। তবে শুধু পোকামাকড় নয়, সেই খাদ্যের উপাদান হিসেবে বাদামি চালের ভাত ও সোয়াবিনও থাকবে। মহাকাশযানের ভিতরে অথবা চাঁদের বুকে এই খাদ্যের উপাদানগুলো উত্পাদন করা যাবে বলে জাপানি বিজ্ঞানীরা দাবি করছেন। ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষ সেই খাবার খেয়ে নাকি ঢালাও সার্টিফিকেট দিয়েছেন।
প্রিয়াঙ্কার কারণে সংসার ভাঙছে শাহরুখের!

ক্যারিয়ারে এযাবৎ অসংখ্য নায়িকার সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান। আর তা করতে গিয়ে গভীরভাবে মিশতে হয়েছে সেসব নায়িকার সঙ্গে। কিন্তু সেই মেলামেশা কোনই প্রভাব ফেলেনি শাহরুখ-গৌরির সংসারে। ‘ডন-২’ ছবিতে অভিনয় করতে গিয়ে কিং খানের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়াকে ঘিরে সমপ্রতি সংসার জীবন নিয়ে শাহরুখ বিপাকে পড়েছেন বলে জোর গুঞ্জন ডালপালা ছড়িয়েছে। জানা গেছে, হুমকির মুখে পড়েছে শাহরুখ-গৌরি খানের ২০ বছরের সংসার। টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে এ খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্রিয়াঙ্কার সঙ্গে ইদানীং ঘনিষ্ঠভাবে মিশছেন শাহরুখ। তারা একসঙ্গে প্রচুর সময়ও কাটাচ্ছেন। ফারহান আখতারের ‘ডন-২’ ছবিতে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়েই নাকি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে কিং খানের। জানা গেছে, সমপ্রতি নতুন একটি ছবির একটি আইটেম গানে অংশ নেয়ার জন্য প্রিয়াঙ্কাকে প্রস্তাব দিয়েছেন শাহরুখ। বিষয়গুলোকে সহজভাবে নিতে পারেননি শাহরুখে স্ত্রী গৌরি। এর প্রেক্ষিতে তাদের মধ্যে ঠাণ্ডাযুদ্ধও নাকি শুরু হয়েছে। এদিকে জানা গেছে, বাড়িতে গৌরির সঙ্গে বাকবিতণ্ডা এড়াতে কাজের দোহাই দিয়ে বেশিরভাগ সময় বাইরেই কাটাচ্ছেন শাহরুখ খান। এসব কারণেই এখন অনেকে বলাবলি করছেন, এবার বুঝি শাহরুখ-গৌরির সাজানো সংসারে আগুন লাগতে আর দেরি নেই।
Source: Manabjamin
ফেরদৌস-মৌসুমী-রিয়াজের ‘কুসুম কুসুম প্রেম’
ফেরদৌস, মৌসুমী ও রিয়াজ
এবারের ঈদের দিন দুপুরে চ্যানেল আইয়ে আন্তর্জাতিক উদ্বোধনী প্রদর্শনী হবে ‘কুসুম কুসুম প্রেম’ ছবিটির। অসহায় কুসুমের জীবনের গল্প নিয়ে ছবির গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী ও রিয়াজ। চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন মুশফিকুর রহমান গুলজার। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্র, খালেদা আক্তার কল্পনা, নাসিমা খান, অমল বোস প্রমুখ।
ফিরে এসো লোপেজ: মার্ক অ্যান্থনি
লোপেজ: মার্ক অ্যান্থনি (Internet)
খ্যাতিমান গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে সম্প্রতি বিবাহবিচ্ছেদের পর আবারও একত্র হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন মার্ক অ্যান্থনি।
টানা সাত বছর ঘর করার পর সম্প্রতি বিবাহবিচ্ছেদের কথা জানিয়ে দেন লোপেজ ও মার্ক। সংবাদটি জানানোর কয়েকটি দিন যেতে না-যেতেই আবারও একসঙ্গে হওয়ার কথা জানালেন মার্ক।
মার্ক জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যত শিগগির সম্ভব লোপেজকে ফিরিয়ে এনে বিবাহবিচ্ছেদ তুলে নেবেন এবং আবারও একত্র হবেন তাঁরা। বর্তমানে লোপেজকে ছাড়া তাঁর জীবন বিপর্যস্ত বলেও জানিয়েছেন তিনি।
তবে মার্ক যাই বলুক না কেন, ‘আমেরিকান আইডল’-এর বিচারক জেনিফার লোপেজ মার্কের সঙ্গে আগের বিবাদ মিটমাট করার কোনো পরিকল্পনা নেননি। আগের চেয়ে এখন বেশ ভালোই আছেন বলেও জানিয়েছেন লোপেজ। ওয়েবসাইট।
