Posts tagged ‘আনুশকা’

July 10th, 2011

 স্বল্পবসনা আনুশকা

আনুশকা শর্মা

কিছুদিন আগে ইন্টারনেটে বিকিনি পরা একটি ছবি নিয়ে বেশ বিব্রত হন অভিনেত্রী আনুশকা শর্মা। এবার নিজেই এ বিতর্কের অবসান ঘটালেন। বলিউডের হালের ‘সেনসেশন’ এই অভিনেত্রীকে ম্যাক্সিম ম্যাগাজিনের প্রচ্ছদে অনেকটা খোলামেলাভাবেই দেখা গেছে।
ম্যাগাজিনটির প্রচ্ছদে যেন নতুন এক আনুশকা শর্মাকে দেখেছেন সবাই। স্বল্পবসনা আনুশকা অগোছালো চুল, লাল-গোলাপি ঠোঁট এবং সিল্কের পোশাকে বেশ উত্তেজক কিছু ছবির জন্য পোজ দিয়েছেন। শুধু প্রচ্ছদে পোজ দিয়ে ক্ষান্ত হননি। ম্যাগাজিনটির ভেতরের পৃষ্ঠাগুলোতেও রয়েছে আনুশকার বেশ কিছু খোলামেলা ছবি।
বলিউডের অনেকেই বলছেন, আনুশকা শর্মা ভালোভাবেই জানেন কীভাবে নিজেকে আবেদনময়ী হিসেবে উপস্থাপন করে আলোচনায় থাকা যায়। হয়তো এ কারণেই তিনি এ সুযোগটি কাজে লাগিয়েছেন।
গুজব রটেছে, আনুশকা শর্মার পরবর্তী ছবিতে তাঁকে বিকিনি পরা অবস্থায় দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আর এতে কেউ অবাক হলেও হতে পারেন!—ওয়েবসাইট।